ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর
রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত
ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী
পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব
বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট
এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৩১
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।
এতে সহকারী শিক্ষক পদে নির্বাচিত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন।
কোন জেলা থেকে কতজন নির্বাচিত: ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার প্রার্থীরা অংশ নেন। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম জেলা থেকে ৮১২ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এরপরই রয়েছে কুমিল্লা, জেলাটিতে মোট ৬৪১ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তৃতীয় অবস্থানে থাকা টাঙ্গাইল জেলা থেকে নির্বাচিত হয়েছেন ৫৯৭ জন।
এছাড়া কক্সবাজার জেলার ১৮৫ জন, চাঁদপুরের ৩৫৮, নোয়াখালী ৩২৮, ফেনী ১৩৭, ব্রাহ্মণবাড়িয়া ৩৪৯, লক্ষ্মীপুরে ৩২৭, কিশোরগঞ্জে
২৮৮, গাজীপুরে ২৪১, গোপালগঞ্জে ২৫৪, ঢাকায় ৩০৯, নরসিংদীতে ২৬০, নারায়ণগঞ্জে ১৮৪, ফরিদপুরে ২২৭, মাদারীপুরে ২০৮, মানিকগঞ্জে ৩০১, মুন্সিগঞ্জে ২২২, রাজবাড়ীতে ১০৪ এবং শরীয়তপুরে ১৯৯ জন নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২৯ মার্চ এ ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২২ এপ্রিল লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশিত হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। এরপর প্রার্থীদের নিজ নিজ জেলার শিক্ষা অফিসে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।