প্রস্তুতি শুরু টাইগারদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

প্রস্তুতি শুরু টাইগারদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
সাম্প্রতিক সময়ের ব্যর্থতা কাটানোর মোক্ষম সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল! অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় টাইগাররা। এই সিরিজের জন্য রবিবার (১৩ এপ্রিল) অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। সিলেটে প্রথম দিনের ক্যাম্পে ছিলেন জাতীয় দলের ৮ ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। আইসিসির ইভেন্ট থেকে ফেরার পর জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। এরই মাঝে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চলতি মাসেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে শান্ত-মুশফিকদের। এ লক্ষ্যে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে সিলেটে দেখা গেছে ৮ ক্রিকেটারকে। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল

ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। এ ছাড়া দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোজ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং প্যানেলের সবাই আছেন ক্যাম্পে দলের বাকি ক্রিকেটারদের আজ রাতেই যোগ দেয়ার কথা। দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু'দল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে