প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলবেন সবাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলবেন সবাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবার আগে একটিও ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। সেই ঘাটতি মেটাতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। বোলিং কিংবা বোলিং করতে পারবেন টাইগার স্কোয়াডের সবাই। পাকিস্তান শাহিনস মূলত পাকিস্তানের পাইপলাইনের দল। পাকিস্তানের হয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি মাতাবেন, এমন কোনো খেলোয়াড়ও এই ম্যাচে নেই। দিবারাত্রি ম্যাচটি বসেছে আইসিসির ক্রিকেট একাডেমি মাঠে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিশন শুরু করবে বাংলাদেশ। রোববার দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো প্রস্তুতি সেরেছে শান্ত ব্রিগেড। মূল লড়াইয়ের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে আজকের ম্যাচটিই টাইগারদের ভরসা। পাকিস্তানের এই দলটি প্রস্তুতি

ম্যাচে আফগানিস্তানকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে। আজ তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে টাইগারদের ব্যাটিং লাইন। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং উইকেট সম্পর্কে ধারণা পেতে চাইছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তিন ম্যাচের কমপক্ষে দুটি জিতলেই শেষচারের পথ খুলবে শান্তদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু