প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধ, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ গেল বাংলাদেশির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
     ৪:৩৮ অপরাহ্ণ

আরও খবর

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক

ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা

বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধ, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ গেল বাংলাদেশির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৪:৩৮ 95 ভিউ
ভালো ভবিষ্যতের আশায় বছর খানেক আগে রাশিয়ায় পাড়ি জমান মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। তবে যুদ্ধ করা দেশটিতে সুবিধা করতে পারছিলেন না তিনি। পরে দালালদের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন আকরাম। তবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ হারিয়েছেন এ বাংলাদেশি যুবক। আকরাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। শুক্রবার বিকালে রাশিয়া থেকে ওই যুবকের গ্রামের বাড়িতে নিহতের খবর জানানো হয়। এরপর তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, আকরামদের সংসারের একমাত্র উপার্জনকারী দিনমজুর বাবা মোরশেদ মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনোরকমে দিনাতিপাত করছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে আকরাম ছিল সবার বড়। ওয়েল্ডারের কাজ শিখে সংসারের সচ্ছলতা

আর নিজের ভবিষ্যতের আশায় ১১ মাস আগে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আকরাম। রাশিয়ায় যাওয়ার পর আট মাস সেখানকার একটি কোম্পানিতে চকরি পান তিনি। বেতন খুব বেশি না হওয়ায় খুশি ছিলেন না আকরাম। আড়াই মাস আগে দালালের প্রলোভনে পড়ে এ বাংলাদেশি যুবক রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন ইউক্রেন যুদ্ধে। যুদ্ধে অংশ নেওয়ার ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশও করেন তিনি। আকরামের বাবা মোরশেদ মিয়া বলেনন, ‘ভালো বেতন না পাওয়ায় দালালদের প্রলোভনে পড়ে আড়াই মাস আগে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে আকরাম যোগ দেন রুশ সেনাবাহিনীতে। শর্ত ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সম্মুখসারিতে থাকার। পরিবারের পক্ষ থেকে তাকে নিষেধ করা হলে আকরাম জানায়, তার আর ফিরে আসার উপায়

নেই।’ আকরামের মা মোবিনা বেগম বলেন, ‘গত ১৩ এপ্রিল থেকে ছেলের সঙ্গে যোগাযোগ নেই। রাশিয়ায় অবস্থানরত পরিচিতজনরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। শুক্রবার তার এক সহযোদ্ধা ফোন করে আকরামের মৃত্যুর কথা জানায়।’ আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। মন্ত্রণালয় বলেছে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা