প্রবাসীর পাসপোর্ট ও বিমান টিকিট ফেরত না দেওয়ার অভিযোগ ডিবির ওসির বিরুদ্ধে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

প্রবাসীর পাসপোর্ট ও বিমান টিকিট ফেরত না দেওয়ার অভিযোগ ডিবির ওসির বিরুদ্ধে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ৫:০৪ 86 ভিউ
মানিকগঞ্জের সিংগাইরের এক সৌদি প্রবাসীর পাসপোর্ট ও বিমান টিকিট আটকে রেখে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) ওসি মোশারফ হোসেনের বিরুদ্ধে। রোববার ভুক্তভোগী প্রবাসী এ বিষয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী মোহাম্মদ মোশারফ হোসেন সিংগাইরের গোবিন্দল গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে। দুই যুগের বেশি সময় ধরে সৌদি আরবে চাকরিসহ ব্যবসা করে আসছেন তিনি। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ মে মোশারফ হোসেনকে জেলা ডিবি অফিসে ডেকে নেন ওসি। এ সময় তার বিরুদ্ধে প্রতিবেশীর একটি লিখিত অভিযোগ রয়েছে মর্মে তদন্তের কথা বলে সৌদি ভিসাযুক্ত পাসপোর্ট ও বিমানের টিকিট জব্দ করেন। এর আগের দিন

২৩ মে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই প্রবাসীসহ সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমানকে আটকে রাখা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তার পাসপোর্ট (ভিসা লাগানো), বিমান টিকিট ওসির কাছে প্রদানের শর্তে ছেড়ে দেবেন। পরে বাধ্য হয়ে তিনি সৌদি ভিসা সংযুক্ত পাসপোর্ট ও বিমানের মূল টিকিট দেন। ভুক্তভোগীর অভিযোগ, অনেক দিন অতিবাহিত হওয়ার পরও ডিবির ওসি মোশারফ আমার পাসপোর্ট ও বিমান টিকিট ফেরত দেননি। আমি তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি আমাকে বিভিন্ন অজুহাতে ঘুরাচ্ছেন। এমনকি একপর্যায়ে তিনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে

দেন। তিনি বলেন, আমি একজন প্রবাসী। বিদেশে ব্যবসা করি। বর্তমানে আমার বিদেশে যাওয়া জরুরি; কিন্তু পাসপোর্ট ও টিকিট জব্দ থাকায় আমার প্রবাসে যাওয়া সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে ডিবির ওসি মোশারফ হোসেনের সঙ্গে কথা হলে তিনি ওই প্রবাসীর পাসপোর্ট ও বিমান টিকিট জব্দ করার কথা স্বীকার করে জানান, তার (প্রবাসীর) বিরুদ্ধে একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে প্রবাসীকে হয়রানির অভিযোগ অস্বীকার করেন ডিবি পুলিশের ওই কর্মকর্তা। প্রবাসীর অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার ইয়াসমিন খাতুন সাংবাদিকদের জানান, অভিযোগের কপিটি এখনো হাতে পাননি। পেলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) থাকাকালীন এক প্রবাসীর ডলার ও স্বর্ণালংকার

কেলেংকারির ঘটনায় ডিবির ওসি মোশারফ হোসেনকে প্রত্যাহার করার ঘটনা ঘটে। পরে তাকে ডিবির (পূর্ব) দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা