প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬ |
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গরিব মানুষের জন্য বরাদ্দ ঈদ উপহার বিতরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এই অর্থ সুবিধাবঞ্চিতদের পরিবর্তে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। ছাত্রদলের সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নেতা মেহেদী হাসান তার ফেসবুক পোস্টে দাবি করেন, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে অর্থ পেয়েছেন। সাধারণত এই আর্থিক সহায়তা জেলা প্রশাসন কার্যালয়ের মাধ্যমে গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। প্রতি ব্যক্তিকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে, যা ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে পরিচিত। এ বিষয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক রাজীব আহমেদ। তিনি বলেন, “এই

টাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের হলেও এটি মূলত রাষ্ট্রীয় অর্থ, যা জনগণের করের টাকায় গঠিত। প্রতি বছর সংসদ সদস্যদের মাধ্যমে এই বরাদ্দ দেওয়া হয় এবং জেলা প্রশাসনের মাধ্যমে তা বিতরণ করা হয়।” তিনি আরও বলেন, “এই অর্থ গরিব মানুষের জন্য নির্ধারিত। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই সুবিধা পাওয়ার কথা নয়। তবে কেউ যদি প্রকৃতপক্ষে গরিব হন, তাহলে তিনি সেই বিবেচনায় সহায়তা পেতে পারেন।”P এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে প্রশ্ন তুলছেন, প্রকৃত সুবিধাভোগীদের পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় এই অর্থ বণ্টন করা হলে তা উদ্দেশ্য ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত