প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬

প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ |
লাইট–ক্যামেরা–অ্যাকশনের দুনিয়ায় তারকাদের জীবন মানেই চকচকে, পরিপাটি ও নিখুঁত-এমনটাই সাধারণত প্রকাশ্যে দেখা যায়। কিন্তু পর্দার আড়ালে বাস্তবতা যে অনেক বেশি জটিল ও বেদনাদায়ক, তা খুব কমই সামনে আসে। এবার নিজের প্রথম বিয়ে ও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী শেফালী শাহ। শেফালী প্রথমে অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেন। কিন্তু সেই সংসারে নিজস্বতা বলতে কিছুই ছিল না তার। ফলে নিজের সুখকে প্রাধান্য দিয়ে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। পরে ২০০০ সালে পরিচালক বিপুল শাহকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। শেফালী জানান, হর্ষ ছায়ার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তই তাকে নতুন করে নিজের মূল্য বুঝতে সাহায্য করেছে। জুম-এর

ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যখন সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, ঠিক তখনই এই উপলব্ধি তার মধ্যে আসে। শেফালী বলেন, ‘কেউ আমাকে কখনো বলেনি যে তুমি নিজেই যথেষ্ট। জীবনে চলার জন্য স্বামী, বন্ধু, ভাই বা বোন না থাকলেও চলে। ভালো সম্পর্ক থাকলে তা অবশ্যই দারুণ, কিন্তু না থাকলেও সেটাই তোমার মূল্য নির্ধারণ করে না।’ নিজের প্রথম বিয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল-যদি আর কখনো ভালোবাসা না পাও, তবু কি তুমি ঝুঁকি নেবে? আমি বলেছিলাম, তবুও ঝুঁকি নেব। যদি সারাজীবন একা কাটাতে হয়, সেটাই মেনে নেব। এমন কোনো পরিস্থিতিতে থাকতে পারব না, যা আমাকে আনন্দ দেয়

না, আত্মবিশ্বাস জোগায় না কিংবা যেখানে আমি নিজেকে মূল্যবান মনে করি না।’ অভিনেত্রী আরও বলেন, ‘নিজের মূল্য বোঝার পর আমি ঘর ছেড়ে বেরিয়ে আসি এবং প্রথমবারের মতো একা থাকার সিদ্ধান্ত নিই। তখনই বুঝতে পারি-আমি পিৎজা নই, সবাইকে সন্তুষ্ট করতে পারব না।’ বর্তমানে ওটিটি দুনিয়ায় শক্ত অবস্থান গড়ে তোলা শেফালী শাহ এই প্রজন্মের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে নতুন করে দর্শকদের ভালোবাসা অর্জন করছেন। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস