প্রথম বিদেশ সফরে রোমে ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫

প্রথম বিদেশ সফরে রোমে ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ |
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদের অপ্রত্যাশিত প্রথম বিদেশ সফর। এই সফরে তার সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। প্রয়াত পোপের সঙ্গে খুব বেশি ভালো সম্পর্ক ছিল না মার্কিন প্রেসিডেন্টের। পোপ ফ্রান্সিস অভিবাসীদের গণহারে বহিষ্কারের জন্য ট্রাম্পের স্বাক্ষরিত নীতির তীব্র সমালোচনা করেছিলেন। তা সত্ত্বেও পোপের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য রোমে পৌঁছেছেন ট্রাম্প। শনিবার (২৬ এপ্রিল) তিনি ভ্যাটিকানে প্রায় ৫০ জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে উপস্থিত থাকবেন। বিশাল এই কূটনৈতিক সমাবেশে ১০ জন রাজাও উপস্থিত থাকবেন। ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

আর সেটি হলে, গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের পর প্রথমবারের মতো দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হতে পারে। যদিও জেলেনস্কি বলেছেন, কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলার পর সামরিক বৈঠকের কারণে তিনি পোপের শেষকৃত্যে অংশ নিতে নাও যেতে পারেন। অন্যদিকে, ট্রাম্পের জন্য রোমে কোনও বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, তিনি ‘কিছু লোকের’ সঙ্গে দেখা করবেন, যার মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও রয়েছেন। তিনি আরও বলেছেন, ‘সত্যি বলতে, পোপের শেষকৃত্যে থাকাকালীন বৈঠক করা একটু অসম্মানজনক।’ এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও পোপের শেষকৃত্যে যোগ দেবেন। বাইডেন একজন ধর্মপ্রাণ ক্যাথলিক এবং ফ্রান্সিসের ঘনিষ্ঠ ছিলেন। তিনি স্বাধীনভাবে রোমে ভ্রমণ করবেন বলে

জানিয়েছে তার কার্যালয়। যদিও সাবেক প্রেসিডেন্টরা সাধারণত শেষকৃত্যের জন্য এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করে থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক