প্রথম দুই ম্যাচে ২৩৩ রান, পাকিস্তানে ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিটজকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

প্রথম দুই ম্যাচে ২৩৩ রান, পাকিস্তানে ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিটজকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে নিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে টুর্নামেন্টের তৃতীয় দল দক্ষিণ আফ্রিকার জন্য পুরোপুরি ‘প্রস্তুতি’ ছিল না এই সিরিজ। এই টুর্নামেন্টে খেলা অর্ধেকই যে নেই প্রোটিয়াদের চ্যাম্পিয়নস ট্রফির দলে। এসএটোয়েন্টির কোয়ালিফায়ার ও ফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়দের ছাড়াই যে টুর্নামেন্টটি খেলেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল পাকিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে দক্ষিণ আফ্রিকার। দলটির অর্ধেকের মতো খেলোয়াড়ই ফিরে যাচ্ছেন বাড়িতে। যাঁদের একজন ম্যাথু ব্রিটজকে দারুণ দুটি রেকর্ড নিয়েই দক্ষিণ আফ্রিকা ফিরছেন। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা সবাই থাকলে ব্রিটজকের পাকিস্তানে বিপক্ষে খেলাই হতো না। সেই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেন ক্যারিয়ারের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ।

আর সেই ম্যাচে ১৫০ রান করে এই সংস্করণে অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড কেড়ে নেন ব্রিটজকে। ১৯৭৮ সালে ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার। কাল পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে হেইন্সের আরেকটি রেকর্ড কেড়েছেন ব্রিটজকে। দুই ম্যাচে ২৩৩ রান করেছেন ব্রিটজকে, ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ২০০ রান করা প্রথম ব্যাটসম্যান তিনিই। হেইন্স ক্যারিয়ারে প্রথম দুই ইনিংসে করেছিলেন ১৯৫ রান। ৩৫০ পেরিয়ে পাকিস্তানের প্রথম জয়, সবচেয়ে বেশিবার জিতেছে কারা ওয়ানডেতে প্রথম দুই ইনিংসে সবচেয়ে বেশি রান রান ব্যাটসম্যান দল ২৩৩ ম্যাথু ব্রিটজকে দক্ষিণ আফ্রিকা ১৯৫ ডেসমন্ড হেইন্স ওয়েস্ট ইন্ডিজ ১৭৩ রেসি ফন ডার ডুসেন দক্ষিণ আফ্রিকা ১৭২ জন এডরিচ ইংল্যান্ড ১৬৭ টম কুপার নেদারল্যান্ডস ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির পর

ম্যাথু ব্রিটজকে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির পর ম্যাথু ব্রিটজকেএএফপি ব্রিটজকে আবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে কবে সুযোগ পাবেন, কে জানে! তবে সুযোগ মিললে প্রথমবার ব্যাটিংয়ে নেমে ৩২ রান করলেই প্রথম তিন ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়বেন ব্রিটজকে। ওয়ানডেতে প্রথম তিন ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নিক নাইটের। ইংল্যান্ড ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসে দুই সেঞ্চুরিতে করেছিলেন ২৬৪ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু