প্রথমবারের মতো রাষ্ট্রীয় সমাধিসৌধে কিম জং-উনের মেয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সমাধিসৌধে কিম জং-উনের মেয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের মেয়ে কিম জু আয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে দেশটির কুমসুসান সমাধিসৌধে গেছেন। সেখানে তিনি তার মা–বাবার সঙ্গে দেশটির সাবেক নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার (২ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ–সংক্রান্ত ছবি প্রকাশিত হয়েছে। জু আয়েকে উত্তর কোরীয় নেতা কিম জং–উনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে মনে করা হয়। তিন বছর ধরে আয়েকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বারবারই হাজির হতে দেখা গেছে। এতে বিশ্লেষকেরা এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, আয়ে ভবিষ্যতে দেশটির চতুর্থ প্রজন্মের নেতা হতে পারেন। ২০১০–এর দশকের শুরুর দিকে আয়ের জন্ম হয়েছে বলে ধারণা করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ–তে প্রকাশিত ছবিতে দেখা

যায়, ১ জানুয়ারির ওই সফরে স্ত্রী রি সোল জু ও দলের জ্যেষ্ঠ কর্মকর্তারা কিম জং–উনের সঙ্গে ছিলেন। কুমসুসান প্যালেস অব দ্য সানের মূল হলে কিম ও রি সোল জুর মাঝখানে দাঁড়িয়ে ছিলেন জু আয়ে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কিম জু আয়ে নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। গত সেপ্টেম্বরে তিনি বাবার সঙ্গে প্রথমবারের মতো সরকারিভাবে বিদেশ সফরে বেইজিং গিয়েছিলেন। পারমাণবিক শক্তিধর দেশ কোরিয়ায় বংশানুক্রমিক ঐতিহ্যকে জোরালোভাবে তুলে ধরার প্রতীকী বার্তা হিসেবে গুরুত্বপূর্ণ তারিখ ও বার্ষিকীতে কিম জং–উন নিয়মিতভাবে কুমসুসান সমাধিসৌধে যান। সেখানে তিনি তাঁর দাদা ও রাষ্ট্রপ্রতিষ্ঠাতা কিম ইল সুং এবং বাবা কিম জং ইলের প্রতি শ্রদ্ধা জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না