প্রতি লিটার বোতল সয়াবিন ১৮৯ ও খোলা সয়াবিন ১৬৯ টাকা নির্ধারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫
     ৫:০৫ পূর্বাহ্ণ

প্রতি লিটার বোতল সয়াবিন ১৮৯ ও খোলা সয়াবিন ১৬৯ টাকা নির্ধারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ৫:০৫ 111 ভিউ
খুচরা বাজারে প্রতি লিটার বোতল সয়াবিন তেল ১৮৯ টাকা,প্রতি লিটার খোলা সয়াবিন তেল এবং পাম তেলের নতুন দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।আর এটা করা হয়েছে আন্তর্জাতিক বাজার দর ও ট্যারিফ কমিশনের নির্ধারিত প্রক্রিয়া মেনে। তেলের দাম বৃদ্ধির ফলে ভোক্তাদের কিছুটা কষ্ট হবে। এটা

সাময়িক উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে আরো বেশি সংখ্যক ব্যবসায়ীদের যুক্ত করা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে দাম কমেও যেতে পারে। তিনি বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরইমধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে খুব তাড়াতাড়ি। উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। ভোজ্যতেলের বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার ইতিপূর্বে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং পামওয়েলের আমদানির উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫% থেকে হ্রাস করে ৫% নির্ধারণ করে। পাশাপাশি, স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়েও ভ্যাট অব্যাহতি প্রদান

করা হয়, যার মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?