প্রতি রাতে খরচ সাড়ে ৫ লাখ রুপি, ইন্টারনেটে ঝড় তুললেন এই দম্পতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

প্রতি রাতে খরচ সাড়ে ৫ লাখ রুপি, ইন্টারনেটে ঝড় তুললেন এই দম্পতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
সম্প্রতি মাসাই মারা নামে কেনিয়ার একটি বিলাসবহুল রিসোর্টে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন এক ভারতীয় এক দম্পতি। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। ওই দম্পতির পুরুষ ব্যক্তিটির নাম অনির্বাণ চৌধুরী। যিনি নিজেকে একজন ক্রেডিট কার্ড ব্যবহারে উৎসাহী হিসেবে পরিচয় দিয়েছেন। সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে তার এ বিলাসবহুল ভ্রমণের বিবরণ দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তিনি ও তার স্ত্রী কেনিয়ার JW Marriott Masai Mara-তে থাকার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণের অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে আফ্রিকান দেশটির বিলাসবহুল ওই রিসোর্টে থাকার খরচ ছিল রীতিমত চোখ ধাঁধানো!সেখানকার প্রতি রাতের খরচ সাড়ে ৫ লাখ রুপি (ট্যাক্সসহ)। অনির্বাণ চৌধুরী জানিয়েছেন, তিনি Marriott Bonvoy পয়েন্ট ব্যবহার

করে এ রিসোর্টটি বুক করেছিলেন। তার পোস্টে তিনি উল্লেখ করেছেন, এই অল-ইনক্লুসিভ প্যাকেজে থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাবার, নির্বাচিত পানীয় এবং অন্যান্য বিলাসবহুল পরিষেবাও অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ছিল বুশ মিলস, সানডাউনরস এবং প্রতিদিনের গেম ড্রাইভস। এছাড়াও হর্স রাইডিং, হট এয়ার বেলুন রাইড এবং টাকা খরচ করে মাসাই গ্রাম পরিদর্শনের মতো কার্যক্রমও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। অনির্বাণ আরও জানান, তিনি ১ লাখ ৬ হাজার Marriott Bonvoy পয়েন্ট ব্যবহার করে ওই রিসোর্টে প্রতি রাতের জন্য বুকিং করেছেন এবং এ অভিজ্ঞতার জন্য তিনি ২ লাখ পয়েন্টও দিতে রাজি ছিলেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ অল-ইনক্লুসিভ ছিল, ফলে অতিরিক্ত খরচ তেমন কিছুই ছিল না।

এক্সে তার ওই পোস্টটি ভাইরাল হয়েছে এবং তা ১.৫ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি—কি অসাধারণ অভিজ্ঞতা! তবে খরচটা সত্যিই অবিশ্বাস্য। আরেকজন যোগ করেছেন, ‘এটা স্বপ্নের মতো ছুটি উপভোগ। পয়েন্ট থাকলে আমিও বিবেচনা করতাম’। অনির্বাণ স্পষ্ট করেছেন যে, প্রতি রাতের খরচ সাড়ে ৩ লাখ রুপি, তবে ট্যাক্সসহ তা দাঁড়ায় সাড়ে ৫.৫ লাখে। পাঁচ রাতের জন্য মোট খরচ দাঁড়িয়েছে সাড়ে ২৭ লাখ রুপি। তবে তিনি ৪ লাখ ২৪ হাজার Marriott Bonvoy পয়েন্ট ব্যবহার করে খরচ কমিয়ে এনেছেন। Marriott-এর ‘পঞ্চম রাত বিনামূল্যে’ প্রোগ্রামের কারণে তিনি চার রাতের জন্য পয়েন্ট দিয়েছেন। যা তার মোট খরচকে

উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। এ অভিজ্ঞতা তাদের জন্য অমূল্য হলেও, ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এটি নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে। কিছু মানুষ এ অভিজ্ঞতাকে বিলাসবহুল এবং অনন্য হিসেবে দেখছেন। আবার অনেকে এত খরচের প্রতি বিস্ময় প্রকাশ করেছেন। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা