পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫
     ৮:০৮ পূর্বাহ্ণ

পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ৮:০৮ 126 ভিউ
ইউক্রেনে চলমান হামলা ও শান্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়ে অপেক্ষাকৃত নরম থেকে রীতিমত শক্ত অবস্থানে চলে গেল মার্কিন প্রশাসন। দেশটি এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ব্যাংকিং নিষেধাজ্ঞা বা দ্বিতীয় পর্যায়ের (সেকেন্ডারি) নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যবস্থা নিতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। আর সেই ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি এ কথা বলেন। সামাজিক মাধ্যমটিতে দেওয়া ওই বার্তায় ট্রাম্প বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা করতে হতে পারে’। এদিন ইউর‍্যাক্টিভের (EURACTIVE) প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার

রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ভ্যাটিকানের একটি মার্বেলঘেরা বাসিলিকায় একান্ত বৈঠক করেন। অন্যদিকে, শুক্রবার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চতুর্থবারের মতো বৈঠকে করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ বৈঠক শেষে রাশিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং স্টিভ উইটকফের মধ্যে সর্বশেষ আলোচনাটি ‘গঠনমূলক ও কার্যকর’ ছিল। ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ বৈঠকের পর মস্কোয় সাংবাদিকদের বলেন, তিন ঘণ্টার একটি আলোচনা হয়েছে। এটি ছিল গঠনমূলক ও অত্যন্ত কার্যকর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ জুলাইতে দাঙ্গাকারীদের চেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে পুলিশের! আড়াই একরের ইসলামি আদর্শ: জামাত আমিরের মুখের কথা মিন্টো রোডের গেটেই শেষ হলো সোলাইমানির বন্ধু আয়াতুল্লাহ খামেনির জীবন কেমন ছিল? ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দাপ্রধান নিহত খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্প, ভবিষ্যত কী সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ ইরানে রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙক্ষী কে এই রেজা পাহলভি?