পিবিডিএফ-এ উপদেষ্টা আসিফ মাহমুদ সিন্ডিকেটের রমরমা নিয়োগ বাণিজ্য: শিবির-এনসিপির ২৩৮৮ জনের পদায়ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫
     ৫:৪১ অপরাহ্ণ

আরও খবর

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক

ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল

পিবিডিএফ-এ উপদেষ্টা আসিফ মাহমুদ সিন্ডিকেটের রমরমা নিয়োগ বাণিজ্য: শিবির-এনসিপির ২৩৮৮ জনের পদায়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫ | ৫:৪১ 87 ভিউ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিবিডিএফ) নিয়োগে নিয়ে ঘটেছে অভাবনীয় দুর্নীতি ও অনিয়ম। অতি গোপনীয়তা ও দ্রুততার সাথে সম্পন্ন করা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ৫ মাসের মধ্যেই ২৩৮৮ জনকে ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই গুপ্ত সংগঠন ছাত্রশিবির এবং ড. ইউনূসের কিংসপার্টি খ্যাত এনসিপির বিশেষ সুপারিশপ্রাপ্ত। এছাড়াও রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠজনেরা, যারা বড় অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে সূত্র। এ বছরের ২৪শে মার্চ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিবিডিএফ) ১৬৬৫ জন নিয়োগের দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১ম শ্রেণীর ৯ম গ্রেডের দারিদ্র্য বিমোচন

কর্মকর্তা পদে ১৫৫ জন, ২য় শ্রেণীর ১১তম গ্রেডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৩৩৫ জন ও ১২তম গ্রেডের মাঠ কর্মকর্তা পদে ১১৭৫ জন নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন আহ্বান করা হয়। আবেদনের শেষ তারিখ ছিল ১৪ই এপ্রিল, ২০২৫। অত্যন্ত গোপনীয়তার মধ্যে ও অতিদ্রুত এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নিমিত্তে পিবিডিএফ ২৬শে এপ্রিল ৩টি পদে ২ ঘন্টার লিখিত পরীক্ষা নেয় এবং ১৩ই মে তারিখে ফলাফল দেয়। ২৩শে এপ্রিল সংস্থার ওয়েবসাইটে ২৬শে এপ্রিল পরীক্ষা নেওয়া হবে মর্মে বার্তা দেওয়া হলেও মোট কতজন নিয়োগ আবেদন করেছে বা মোট পরীক্ষার্থীর সংখ্যা ও পরীক্ষা কেন্দ্র বিষয়ক কোনো তথ্য ছিল না সেখানে। এছাড়া সরকারি কর্মচারী নিয়োগ বিধি অনুযায়ী ১ম ও

২য় শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার বিধান থাকলেও এক্ষেত্রে কোনো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়নি। শুধু ২ ঘন্টার লিখিত পরীক্ষা ও মাত্র ৮ দিনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৮০৬ জন মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে তড়িঘড়ি করে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পিবিডিএফ কর্তৃপক্ষ ৩১শে আগস্ট চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ৪ঠা সেপ্টেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে যোগদানপত্র দেয়া হয়েছে। তড়িঘড়ি করে নিয়োগপ্রাপ্তদের উপজেলায় পদায়ন করে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। শেকৃবি অডিটরিয়ামে যোগদানপত্র দেওয়ার অনুষ্ঠানের কথা কোনো গণমাধ্যমেও আসেনি। যা এই নিয়োগ প্রক্রিয়াকে আরো প্রশ্নবিদ্ধ করেছে। এই প্রশ্নবিদ্ধ নিয়োগের নাটের গুরু স্বয়ং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তার সাথে রয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ইসমাইল হোসেন এবং পিবিডিএফের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক যুগ্ম সচিব মো. মাহমুদ হাসানের সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, গুপ্ত সংগঠন ছাত্রশিবির ও এনসিপি নেতৃবৃন্দের সুপারিশপ্রাপ্তরা ছাড়াও নিয়োগপ্রাপ্তদের বড় অংশ এই সিন্ডিকেটকে ১২ লাখ থেকে ২৫ লাখ টাকা ঘুষের বিনিময়ে চাকরি বাগিয়ে নিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন পদ অনুযায়ী ঘুষের দর উঠেছে নিম্নরূপ: দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদের জন্য ২০-২৫ লাখ, হিসাবরক্ষণ কর্মকর্তার পদে ১৫-১৮ লাখ এবং মাঠ কর্মকর্তা পদের জন্য ১২ লাখ টাকা। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার জানালেন, ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ১৬৬৫ জনের নিয়োগের পরেও খায়েশ মেটেনি আসিফ মাহমুদসহ তার সাঙ্গপাঙ্গদের। ২৩শে অক্টোবর একই ফলাফলের

ভিত্তিতে প্যানেল থেকে পুনরায় ৫৬ জন দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, ১২৪ জন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও ৫৪৩ জন মাঠ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যার ফলে বিজ্ঞপ্তিতে ১৬৬৫ জন নিয়োগের কথা বলা হলেও চাকরিপ্রাপ্তের সংখ্যা বেড়ে ২৩৮৮ জনে দাঁড়িয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সরকারি চাকরির নিয়োগে এমন অনিয়ম আগে হয়েছে কিনা জানা নেই, আক্ষেপ জানান তিনি। মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১৬৬৫ জনের নিয়োগ প্রক্রিয়া, আবেদনকারী সংখ্যা ও পরীক্ষার ব্যাপ্তি বিবেচনায় এই নিয়োগে অন্তত ১২ মাস সময় লাগার কথা। এমনকি সরকারি কর্ম কমিশন (পিএসসি)র এত সক্ষমতা থাকলেও তাদের পক্ষেও এত দ্রুত এত প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সেখানে প্রয়োজনীয়

জনবলহীন পিবিডিএফ কীভাবে এত দ্রুত এত বড় নিয়োগ সম্পন্ন করল, তা নিয়ে চাকরিপ্রত্যাশীদের মনে প্রশ্ন ও সন্দেহের উদ্রেক হয়েছে। দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা চাকরিপ্রত্যাশীদের সাথে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগ এই নিয়োগ সম্পর্ক জানেন না কিংবা ঘনিষ্ঠসূত্রে অল্পবিস্তর জেনেছেন। এছাড়া মাত্র ৫ মাসে ২৩৮৮ জনের নিয়োগ সম্পন্নের বিষয়টি শুনেও অনেকে অবাক হয়েছেন। তারা এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?