‘পিটিআই জাতীয় ঐক্যের বাইরে, ভারতপন্থি লবির সঙ্গে যুক্ত’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫
     ১০:১৩ পূর্বাহ্ণ

‘পিটিআই জাতীয় ঐক্যের বাইরে, ভারতপন্থি লবির সঙ্গে যুক্ত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১০:১৩ 88 ভিউ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে ভারতপন্থি লবির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন দেশটির পাঞ্জাব প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী আজমা বুখারি। তিনি পিটিআইকে ‘তেহরিক-ই-বয়কট’ বলে কটাক্ষ করেছেন। আজমা বুখারির অভিযোগ, জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে পিটিআই। তার দাবি, পিটিআই বিদেশি গোষ্ঠীগুলোর হাতে জিম্মি হয়ে পড়েছে এবং দলটির কিছু নেতা ভারতপন্থি লবির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। মঙ্গলবার লাহোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আজমা বুখারি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে লবিং চলছে এবং কিছু ব্যক্তি এতে সহযোগী হিসেবে কাজ করছে। তিনি অভিযোগ করেন, যখন পিটিআই প্রধান ক্ষমতায় ছিলেন, তখনও

তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠকগুলো এড়িয়ে চলতেন। তার দাবি, পিটিআইয়ের ‘সন্ত্রাসী উইং’ জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আফগান শরণার্থী ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য আফগান শরণার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের পক্ষে আর্থিক ও নিরাপত্তাজনিত কারণে তাদের বোঝা বহন করা সম্ভব নয়, তাই তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত। তিনি আরও বলেন, কিছু ব্যক্তি পাকিস্তানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত এবং দেশের শত্রুদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) আওতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করেন যে, পাকিস্তানে সন্ত্রাসবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠছে, যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া

জরুরি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, লাহোর প্রেস ক্লাবকে তিনি তার ‘দ্বিতীয় বাড়ি’ মনে করেন এবং সাংবাদিকদের বেতন-ভাতা ও অন্যান্য সমস্যা সমাধান তার অগ্রাধিকারের মধ্যে রয়েছে। তিনি ঘোষণা দেন, রমজান সহায়তা প্যাকেজের আওতায় তিন মিলিয়ন দরিদ্র মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক সমন্বয়ের আহ্বান আজমা বুখারি বলেন, পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির প্রেক্ষাপটে সব রাজনৈতিক দল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হচ্ছে। তবে কিছু গোষ্ঠী জাতীয় নিরাপত্তার চেয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা দুঃখজনক। তিনি জানান, যখন সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক চলছিল, তখন একটি নির্দিষ্ট দল রাজনৈতিক বয়কটকে রুটিন হিসেবে চালিয়ে

যাচ্ছে। অতীতেও পিটিআই জাতীয় ঐক্যের বাইরে ছিল এবং এখনো একই অবস্থান বজায় রেখেছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রশংসা করে বলেন, তিনি সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত এবং দেশের স্বার্থকে সবার ওপরে রাখেন। তিনি ৯ মে’র সহিংস ঘটনার নিন্দা জানান এবং জাফর এক্সপ্রেস হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রচারণার কঠোর সমালোচনা করেন। আজমা বুখারি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সীমান্ত রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি দাবি করেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কিছু উপাদান ছাড়া পুরো জাতি জাতীয় নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ। যারা পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তারাই জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, আর প্রকৃত দেশপ্রেমিক নেতারা

ও সাধারণ নাগরিকরা দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা