পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ March, ২০২৬

পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ March, ২০২৬ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন। রোববার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এসব হামলাকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক শান্তির বিরুদ্ধে আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। চিঠিতে তিনি বলেন, ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে মধ্য ইরানের নাতাঞ্জ এবং পারস্য উপসাগর উপকূলের বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশপাশে হামলার বিষয়টি তিনি তুলে ধরেন। আরাগচি বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে দায়ী রাষ্ট্রকে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে, পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা দিতে হবে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য

থাকতে হবে। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) অন্তর্ভুক্ত করার জন্য বাধ্য করতে হবে এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র ত্যাগে চাপ প্রয়োগ করতে হবে। এই চিঠি এমন সময় এলো, যখন ইরান দাবি করেছে যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে নাতাঞ্জে তাদের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। এর আগে, ইরান একাধিকবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের বিরুদ্ধে অযৌক্তিক হামলা চালাচ্ছে, যদিও বিভিন্ন জাতিসংঘ প্রতিবেদনে ইরানের পারমাণবিক কার্যক্রমকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: প্রেস টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১