পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে ‘কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। বৃহস্পতিবার (৫ জুন) সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মোহাম্মদ এসলামি বলেন, ‘ইরান এখন পরমাণু জ্বালানি চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে- যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি জানান, পারমাণবিক প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং এটি সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির মূল ভিত্তি। এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণ ছাড়া জ্বালানি হয় না, আর জ্বালানি ছাড়া পারমাণবিক শিল্পই অচল, যোগ করেন তিনি। এসলামি অভিযোগ করেন, ইরানের পারমাণবিক

অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই নানা কৌশল নিয়েছে। নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে তারা। কিন্তু আমরা থামিনি, বলেন তিনি। তিনি আরও জানান, পশ্চিমা দেশগুলো চায়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থাকুক, তবে জ্বালানির জন্য যেন সবসময় তাদের ওপর নির্ভর করতে হয়। এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নিইনি। আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা, বলেন এসলামি। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণাকে যদি বাস্তবভিত্তিক ধরা হয়, তবে এটি একটি বড় কূটনৈতিক এবং প্রযুক্তিগত অর্জন। এতে ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও দৃঢ় হবে। ইরান অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, তারা এই প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে। তবে পশ্চিমাদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে। তেহরান

তাদের অবস্থানে অনড়- প্রযুক্তির পথে বাধা দেওয়া যাবে না, বলছে তারা। এই প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য