পারমাণবিক ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্র উভয়কে সামলেই এগোচ্ছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫
     ১০:২৮ অপরাহ্ণ

পারমাণবিক ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্র উভয়কে সামলেই এগোচ্ছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ | ১০:২৮ 86 ভিউ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সপ্তাহেই মস্কো সফরে যাচ্ছেন। সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এ সফরের মূল লক্ষ্য হলো—ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা। সোমবার তেহরানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাগাই সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘এই সফর পূর্ব-পরিকল্পিত হলেও আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু ইস্যু নিয়েও আলোচনা হবে।’ খবর আল-জাজিরার। এর আগে, গত শুক্রবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে হওয়া আলোচনাকে দুই পক্ষই ‘গঠনমূলক’ ও ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেছে। এখন উভয় পক্ষ আগামী শনিবার আবার বসতে সম্মত হয়েছে। তবে ইতালির রাজধানী

রোম আসন্ন এই বৈঠকের সম্ভাব্য ভেন্যু হতে পারে বলে জানা গেছে। ইরান জোর দিয়ে বলেছে, আলোচনা কেবল পারমাণবিক কার্যক্রম ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর সীমাবদ্ধ থাকবে। তারা অন্য কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির প্রচেষ্টা বলে অভিযুক্ত করে আসছে। যদিও তেহরান বরাবরই তাদের এ অভিযোগ অস্বীকার ও দাবি করে আসছে যে, এটি শুধু শান্তিপূর্ণ, বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে রাশিয়া ২০১৫ সালের পরমাণু চুক্তির (JCPOA) অন্যতম স্বাক্ষরকারী ছিল। দেশটি আবারও এই ইস্যুতে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইছে। একইভাবে চীনও ওমান বৈঠকের আগে আলোচনায় যুক্ত ছিল। ইউরোপীয় প্রতিক্রিয়া তবে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা, যারা ইউক্রেন যুদ্ধ নিয়ে

ট্রাম্প প্রশাসন কর্তৃক উপেক্ষিত বোধ করছে, তারা এবার চলমান ইরান ইস্যুতেও পিছিয়ে পড়ার আশঙ্কা করছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলছেন, আমরা ব্রিটিশ ও জার্মান মিত্রদের সঙ্গে সতর্ক দৃষ্টিতে বিষয়টি পর্যবেক্ষণ করব, যাতে এই আলোচনা আমাদের নিরাপত্তা স্বার্থকে উপেক্ষা না করে। আইএইএ প্রধানের সফর এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বুধবার (১৬ এপ্রিল) তেহরান সফরে যাচ্ছেন। তিনি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ দেশটির সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। গ্রোসি বলেন, এ সময়ে কূটনৈতিক সমাধান খুবই জরুরি। তাই ইরানের সঙ্গে সহযোগিতা বজায় রাখা প্রয়োজন। আইএইএ-এর ফেব্রুয়ারি মাসের এক প্রতিবেদনে বলা হয়, ইরান বর্তমানে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রায় ২৭৪.৮ কেজি মজুদ রেখেছে—যা ৯০% হলে তা অস্ত্র

তৈরির উপযোগী হয়ে যায়। এ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনাগুলো ‘ঠিকঠাক চলছে’। সেইসঙ্গে তিনি আশা করছেন, পারমাণবিক ইস্যুতে শীঘ্রই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী ‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ