পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ |
পারমাণবিক শক্তি আরও বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বুধবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। সম্প্রতি কিম জং উন নিজে উপস্থিত থেকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করেছেন। এ ঘটনা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এরই মধ্যে কিম ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নবম কমিউনিস্ট পার্টি কংগ্রেসে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে। এটি ২০২১ সালের পর প্রথম এমন দলীয় সম্মেলন। কিম সতর্ক করে বলেছেন, এসব পদক্ষেপ

তার শত্রুদের জন্য ‘চরম মানসিক যন্ত্রণা’ বয়ে আনবে। সম্মেলনে প্রতিরক্ষা ও অর্থনীতিকে ঘিরে পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনাও ঘোষণা করা হবে। এর আগে, মঙ্গলবারের পরীক্ষায় বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ঘটনাকে কিম ‘কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন। কেসিএনএ জানিয়েছেন, এই অস্ত্র ব্যবস্থা ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম’। উত্তর কোরিয়া জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ৩৫৮ দশমিক ৫ কিলোমিটার দূরে সমুদ্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এগুলো জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জিজি প্রেস জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের

উত্তর থেকে জাপান সাগরের দিকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। কিম বলেন, এই পরীক্ষার ফলাফল ও তাৎপর্য আমাদের বিরুদ্ধে সামরিক সংঘাত উসকে দিতে চাওয়া শক্তিগুলোর জন্য চরম মানসিক যন্ত্রণা ও গুরুতর হুমকির উৎস হয়ে থাকবে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার বিশ্লেষকদের মতে, কিম যে ‘স্বয়ংক্রিয় নির্ভুল নির্দেশিত ফ্লাইট সিস্টেমের’ কথা বলেছেন, তা নতুন ধরনের ন্যাভিগেশন প্রযুক্তির ইঙ্গিত দিতে পারে। এগুলো জিপিএস জ্যামিং এড়িয়ে চলতে সক্ষম। পরীক্ষা চলাকালে কিমের সঙ্গে তার কন্যা কিম জু অ্য উপস্থিত ছিলেন। এছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম উপবিভাগ পরিচালক কিম জং-সিক এবং মিসাইল প্রশাসনের প্রধান জাং চাং-হাকেও সেখানে দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?