পান্তের ব্যাট হাসতেই প্রেমিকা ইশা নেগির আবেগী পোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫
     ৫:০৩ অপরাহ্ণ

পান্তের ব্যাট হাসতেই প্রেমিকা ইশা নেগির আবেগী পোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৫:০৩ 115 ভিউ
এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে এই উইকেটরক্ষককে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে সেই অর্থে পারফরম্যান্সে তার ছাপ রাখতে পারছিলেন না পান্ত। যে কারণে সমালোচিত হতে হচ্ছিল তাকে। অবশেষে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেসেবে পান্তের ব্যাট। আর তাতেই আবেগী হয়ে পড়েছেন তার প্রেমিকা ইশা নেগি। ইনস্টাগ্রামে পান্তকে নিয়ে আবেগী পোস্টও শেয়ার করেছেন তিনি। এবারের আইপিএলে কিছুতেই যেন ব্যাট হাসছিল না পান্তের। কিছুতেই যেন দুই অংকের দেখা পাচ্ছিলেন না তিনি। যে কারণে সমালোচিতও হতে হচ্ছিল এই ব্যাটারকে। যা কষ্টের কারণ হয়েছিল পান্তের প্রেমিকা ইশার জন্যও। তাই পান্তের ব্যাট হাসতেই ইনস্টাগ্রামে আবেগী পোস্ট শেয়ার করেছেন ইশা। ইশার একটি

পোস্টে দেখা গেছে, একটি ব্যস্ত মহাসড়কের পাশে পান্তের জার্সি টাঙিয়ে রাখা হয়েছে। অথচ, সেখানে কেউ নেই। সেই ছবির নিচে দুটি লাভ ইমোজি দিয়েছেন তিনি। যাতে বার্তা দেওয়া হয়েছে, কেউ পাশে না থাকলেও তিনি অন্তত আছেন পান্তের পাশে। পরে পান্ত ফিফটি করলে আরও একটি ছবি শেয়ার করেন ইশা। সেই ছবিটি চেন্নাইয়ের বিপক্ষে পান্তের ফিফটির ফটোকার্ডের। সেই ছবিতেও পান্তকে অটল সমর্থন জানিয়েছেন তিনি। যা মনোযোগ কেড়েছে নেটিজেনদের। ইশাকে তার সমর্থন বজায় রাখার অনুরোধ জানিয়েছেন পান্ত ভক্তরা। সেই সঙ্গে কবে এই দুজন এক হচ্ছেন তা নিয়েও ব্যাপক আগ্রহ পান্ত ভক্তদের। এর আগে পান্তের সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সেটি এখন

আর নেই। ইশাকে নিয়েই এখন শোনা যাচ্ছে গুঞ্জন। বলা হচ্ছে, বেশ লম্বা সময় ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন এই দুজন। ঘুরেও বেড়াচ্ছেন। খুব শিগগির বিয়েটাও সেরে ফেলতে পারেন তারা। এদিকে, পান্তের প্রেম নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও, শেষ পর্যন্ত আইপিএলে ফিফটি হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি পান্ত। ধোনির ১১ বলে ২৬ রানের ইনিংসে ভর করে চেন্নাই জয় পেয়েছে। তবে এখনও পয়েন্ট টেবিলে বেশ শক্ত অবস্থানে রয়েছে পান্তের দল। ৭ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। শীর্ষ দলের পয়েন্টও সমান ৮।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামায়াতের তাবেদারি ভূমিকা যেমন ছিলো ইউনুসের শাসন মানেই সংখ্যালঘুদের জন্য নিরাপত্তাহীনতা আর উগ্র মৌলবাদের খোলা লাইসেন্স। টেকনাফে বিএনপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষন; শিশুসহ আহত ৫জন এই ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ নিছে। সেটাই তো প্রশ্ন যে ১৮ মাসে, ১৯ মাস পড়বে ‘নো বোট, নো ভোট’: নির্বাচন বর্জনের ডাক দিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ‘মানিলন্ডারিং’ বোমা ফাটল: ৪ দেশে ১১ হাজার কোটি টাকা পাচার করেছেন আসিফ মাহমুদ! ৫৫ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক। জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন