‘পাঠালি’ গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

‘পাঠালি’ গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
রাজধানীর মোহাম্মদপুর থেকে পাঠালি গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এ অভিযান চালানো হয়। এ দিন পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপর ১৪ জন হলেন- সাবিত ইবনে, রফিকুল ইসলাম, ফারুক, আরিফ, সাজ্জাদ, আলামিন, রাকিব মিয়া, মেহেদি হাসান বাপ্পি, সলেমান, আখতারুজ্জামান টিটপ, বায়োজিদ ওরফে রানা, রায়হান, রাজু ও সুজন। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গত ১৪ মে রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় বাগবিতণ্ডার জের ধরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জন নিজের দলের রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কোপায়। এ ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হলে

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এর আগে পাঠালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে রায়েরবাজারের বোটঘাট এলাকা থেকে চাপাতিসহ ইয়াসিনকে করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাদিরাবাদ থেকে শরীফকে গ্রেপ্তার করা হয়। এরপর শরীফের তথ্যে বোটঘাট খালপাড় থেকে আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত