পাকিস্তান-আফগানিস্তানকে বিভেদ কমিয়ে ঐক্যের ডাক ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫

পাকিস্তান-আফগানিস্তানকে বিভেদ কমিয়ে ঐক্যের ডাক ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ |
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। বুধবার এক আলোচনাসভায় পেজেশকিয়ান বলেন, মুসলিম জাতিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করাই শত্রুদের স্থায়ী কৌশল। তিনি বলেন, ‌‘সংঘাত ও বিভাজন কোনো মুসলিম দেশের কাম্য নয়। এগুলো আন্তর্জাতিক জায়নবাদের ষড়যন্ত্রের ফল।’ ইরানের প্রেসিডেন্ট জানান, পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক উত্তেজনা ইরানসহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে, কারণ দুই দেশই ইরানের প্রতিবেশী। তিনি বলেন, অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি ও ইতিহাসের বন্ধনে আবদ্ধ মুসলিম দেশগুলোকে শান্তি, ন্যায় ও অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে

হবে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘ইরান সংলাপকে উৎসাহিত করতে, উত্তেজনা প্রশমনে ও দুই প্রতিবেশী দেশের সম্পর্ক জোরদারে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। সংলাপ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর পথ।’ তিনি আরও বলেন, ‘এই অঞ্চল এখন আগের যেকোনো সময়ের তুলনায় শান্তি, ঐক্য ও সহযোগিতা বেশি প্রয়োজন। আমি বিশ্বাস করি, উভয় দেশের সরকার ও জনগণ প্রজ্ঞা ও সংযমের মাধ্যমে মতপার্থক্য মিটিয়ে ফেলবে।’ বুধবার বিকেল ৬টা স্থানীয় সময় থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পুনরাবৃত্ত সংঘর্ষের প্রেক্ষিতে একটি স্বল্পস্থায়ী বিরতি হিসেবে দেখা হচ্ছে, যা সহিংসতা আরও বাড়ার আশঙ্কা সাময়িকভাবে কমিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য