ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল
ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫
ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো
সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান
ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে
ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের
পাকিস্তানে ঈদুল আজহা কবে হতে পারে
২০২৫ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান।দেশটিতে আগামী ৭ জুন ঈদুল আজহা বা কুরবানির ঈদ হতে পারে।
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, প্রাথমিক গণনা অনুযায়ী পাকিস্তানে কুরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। এদিন ওই অঞ্চলে জিলহজের অর্ধচন্দ্রের খোঁজ করা হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা (জিলহজের দশম দিন) ৬ জুন উদযাপিত হতে পারে।
আমিরাত
জ্যোতির্বিদ্যা সোসাইটি চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সেই হিসেবে ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন বাংলাদেশের মুসলমানরা।