পাকিস্তানের সেনা অভিযানে আফগান সীমান্তে ১৮ ‘জঙ্গি’ নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫

পাকিস্তানের সেনা অভিযানে আফগান সীমান্তে ১৮ ‘জঙ্গি’ নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ |
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের নির্মূলে অভিযান জোরদার করেছে। শুক্রবার দেশটির নিরাপত্তা সূত্র জানায়, উত্তর ওয়াজিরিস্তান ও লাক্কি মারওয়াটে পরিচালিত তিনটি পৃথক অভিযানে আরও ১৮ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে সামা টিভি। এত দাবি করা হয়েছে, গত চার দিনে আফগান সমর্থিত মোট ১০৮ জন জঙ্গি নিহত হয়েছে, যা জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) অনুযায়ী সন্ত্রাসবিরোধী অভিযানে বড় ধরনের অগ্রগতি নির্দেশ করছে। মির আলিতে আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ, ৬ জঙ্গি নিহত উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকায় এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সেনা শিবিরের প্রাচীরে আঘাত হানার চেষ্টা করে। সংঘর্ষে গাড়িটি বিস্ফোরিত হয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। এর

পরপরই আরও পাঁচজন বিদেশি সন্ত্রাসী শিবিরে অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সমন্বিত অভিযানে তারা সবাই নিহত হয়। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। তবে অভিযানের সময় একটি পোস্টের ছাদ ধসে পড়ে একজন সৈন্য শহীদ হন এবং ছয়জন আহত হন। নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলাটি আফগান ভূখণ্ড থেকে পরিচালিত একটি বৃহত্তর অনুপ্রবেশ চেষ্টার অংশ ছিল। দত্তাখেল অভিযানে ৬ জঙ্গি নিহত পাকিস্তানের নিরাপত্তা সূত্র আরও দাবি করেছে, উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত (আইবিও) এক অভিযানে ছয় সন্ত্রাসী নিহত ও তিনজন আহত হয়। নিহতদের মধ্যে ছিল ‘ফিতনা আল-খারিজ’ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কমান্ডার মাহবুব ওরফে মোহাম্মদ, যিনি সীমান্তপারের হামলার সমন্বয় করতেন। নিরাপত্তা সূত্র জানায়, এরা

খাইবার পাখতুনখওয়া প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর একাধিক হামলায় জড়িত ছিল। বিস্ফোরকবাহী গাড়ি জব্দ, বড় হামলা প্রতিহত অন্য এক অভিযানে নিরাপত্তা বাহিনী শত শত কিলোগ্রাম বিস্ফোরক ভর্তি একটি গাড়ি জব্দ করে এবং ধ্বংস করে দেয়। এটি ‘ফিতনা আল-খারেজ’ গোষ্ঠীর বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, বিস্ফোরকগুলো আফগানিস্তান থেকে বাণিজ্যিক পণ্যের আড়ালে পাকিস্তানে আনা হয়েছিল এবং বাজৌরে একটি জনবহুল এলাকায় আত্মঘাতী হামলার উদ্দেশ্যে ব্যবহার করা হতো। বিস্ফোরক জব্দের মাধ্যমে একটি ‘বড় ধরনের সন্ত্রাসী হামলা’ রোধ করা গেছে বলে কর্মকর্তারা জানান। চার দিনে ১০৮ জঙ্গি নিহত গত চার দিনে উত্তর ওয়াজিরিস্তান, লাক্কি মারওয়াট ও বাজৌরে চালানো অভিযানে মোট ১০৮ জন ‘খারেজি’ জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা

জানান, আফগান সীমান্তবর্তী অশাসিত অঞ্চলগুলো থেকে অনুপ্রবেশকারী বিদেশি সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা সূত্রের ভাষায়, ‘জাতীয় কর্মপরিকল্পনার অধীনে আমাদের বাহিনী দৃঢ়ভাবে দেশের নিরাপত্তা ও শান্তি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য