পাকিস্তানি সাংবাদিকদের ইসরাইল সফরের খবর উড়িয়ে দিল ইসলামাবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫
     ৫:১০ অপরাহ্ণ

পাকিস্তানি সাংবাদিকদের ইসরাইল সফরের খবর উড়িয়ে দিল ইসলামাবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ | ৫:১০ 116 ভিউ
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পাকিস্তানি সাংবাদিকদের ইসরাইল সফরের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলে এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান জানান, পাকিস্তান সরকার এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সরকার পাকিস্তানি সাংবাদিকদের ইসরাইল সফরের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন লক্ষ্য করেছে। এ প্রসঙ্গে স্পষ্ট করা হচ্ছে যে, পাকিস্তানি পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এটি ইসরাইল ভ্রমণের জন্য বৈধ নয়। তাই বর্তমান নিয়ম অনুযায়ী এমন কোনো সফর সম্ভব নয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসরাইল সম্পর্কে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দেয় না

এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছে। এর মধ্যে ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তান জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব ও ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার আলোকে ফিলিস্তিন সংকটের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাধানের প্রতি তার অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে, বিবৃতির শেষে উল্লেখ করা হয়। এর আগে জেরুজালেম পোস্টসহ বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল, পাকিস্তানি সাংবাদিকদের একটি দল ইসরাইল সফর করেছে এবং সেখানে গিয়ে হলোকাস্ট ও ৭ অক্টোবরের হামলা নিয়ে প্রচলিত বর্ণনার চ্যালেঞ্জ বিশ্লেষণ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা