পাইকগাছায় সাবেক এমপি’র মামাদের বিরুদ্ধে মানববন্ধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪

পাইকগাছায় সাবেক এমপি’র মামাদের বিরুদ্ধে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪ |
পাইকগাছায় গড়ইখালি ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায়ের জমির ধান জোরপূর্বক পাকা ধান কেঁটে নেয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু'র দুই মামা আব্দুল আয়ুব খান ও আবুল কালাম নুনু'র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, জমির মালিক দাবীদার সুদীপ্ত কুমার বর্মন (সঞ্জয়), মোঃ হুমায়ুন কবির সরদার, মোঃ হারুন অর রশিদ, ভবসিন্ধু ঘোরামী সহ বর্গাদার হিরন্মময় মন্ডল, বিধান বর্মন ও কৃষ্ণপদ বর্মন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, তারা হিন্দু সম্প্রদায়ের লোক। তাদের গড়ইখালী ইউনিয়নের কুমখালী মৌজার ৩২ বিঘা জমি রয়েছে।

যা ২০১৮ সালে আক্তারুজ্জামান বাবু এমপি থাকাকালীন সময়ে তার মামা আয়ুব খান, আবুল কালামরা জবর দখল করে নেয়। ২০২৪ সালের ৫ই আগষ্ট স্বৈরাচার সরকার পতনের পর তারা জমি পুনরুদ্দখল করে আমন ধান চাষ করে। সেই পাকা ধান কেঁটে নেয়ার জন্য আয়ুব খানরা চক্রান্ত করছে। এ বিষয়ে প্রতিপক্ষের পক্ষে মালেক গাইন বলেন, এই জমির প্রকৃত মালিক এম এম শহিদুল ইসলাম। তার জমি আমরা ১১ জন বর্গা চাষ করি। কারা কেন মানববন্ধন করছে এটা তারাই জানেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল