ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান
পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের
ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা
নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল
পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেফতার
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নারী, শিশুসহ অন্তত ২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সুন্দরবন উপকূলীয় সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ভারতের সরকারি কর্মকর্তারা বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের এ তথ্য জানিয়েছেন। খবর আনন্দবাজার ও আইএএনএস।
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, গ্রেফতারকৃত বাংলাদেশিদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও চারজন শিশু। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার চিলমারি বনাঞ্চলের একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেছেন, চিলমারি বনের একটি গ্রামে লুকিয়ে থাকা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের
ভিত্তিতে গ্রামটিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের মুখে তারা উপকূলীয় পথ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কথা স্বীকার করেছেন। ওই বাংলাদেশি নাগরিকদের বুধবার জেলার একটি আদালতে তোলা হবে। তবে বাংলাদেশি নাগরিক হিসাবে প্রমাণ করতে পারে, এমন কোনও নথিও ২৪ বাংলাদেশির কারও কাছেই পাওয়া যায়নি। ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পেছনে ওই বাংলাদেশিদের কোনও উদ্দেশ্য আছে কি না, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে। গ্রেফতারকৃতদের কেউ কেউ জীবিকার সন্ধানে ভারতে গেছেন বলে জানিয়েছেন। দেশটির তদন্তকারী কর্মকর্তারা এ ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেননি।