পলাশবাড়ীতে ১১৭ বোতল ফেনসিডিলসহ কারবারি গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

পলাশবাড়ীতে ১১৭ বোতল ফেনসিডিলসহ কারবারি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
গাইবান্ধার পলাশবাড়ীতে পিক-আপের ভেতর থেকে ১১৭ বোতল ফেনসিডিল জব্দ করছে র‍্যাব। একইসঙ্গে রাজ্জাক মিয়া (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মাদক কারবারি রাজ্জাক মিয়া বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কের বাঁশকাটা এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। একটি পিক-আপে তল্লাশিকালে ১১৭ বোতল ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করা হয়। মাদক কারবারির সঙ্গে জড়িত আব্দুর রাজ্জাকে গ্রেপ্তার

করা হয়। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছ। এ আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক