পর্তুগালে বিদেশি নাগরিককে অপহরণের অভিযোগে সন্দেহভাজন দুই বাংলাদেশি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ August, ২০২৬

পর্তুগালে বিদেশি নাগরিককে অপহরণের অভিযোগে সন্দেহভাজন দুই বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ August, ২০২৬ |
পর্তুগালের রাজধানী লিসবনে ৩৩ বছর বয়সী এক বিদেশি নাগরিককে অপহরণ করে দুই দিন আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগে দুই বাংলাদেশি সন্দেহভাজনকে আটক করেছে দেশটির বিচারিক পুলিশ। পর্তুগিজ সংবাদমাধ্যম জার্নাল দে নতিসিয়াসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুন লিসবনের একটি সড়ক থেকে ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি বাসায় নিয়ে যান দুই ব্যক্তি। পরে তাকে দুই দিন বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। এ সময় তাকে বেঁধে রেখে মারধর, হুমকি ও নির্যাতন করা হয়। একই সঙ্গে তার মুক্তির বিনিময়ে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়। মুক্তিপণের অর্থ পরিশোধের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়। পরে নির্যাতনের কারণে তাকে চিকিৎসা নিতে হয়। ঘটনার পর তিনি

পুলিশের কাছে অভিযোগ করলে বিচারিক পুলিশের জাতীয় সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে দুই সন্দেহভাজনকে শনাক্ত করে আটক করা হয়। আটকদের বয়স ৩৫ ও ৪৩ বছর। তাদের দুজনই বাংলাদেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। অভিযানটির নাম দেওয়া হয় ‘টাকা’, যা বাংলাদেশের সরকারি মুদ্রার নাম। গ্রেপ্তার দুজনকে বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের বিরুদ্ধে কী ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণ করা হবে। ঘটনার তদন্ত লিসবনের তদন্ত ও প্রসিকিউশন বিভাগের অধীনে চলমান রয়েছে। সূত্র: জার্নাল দে নতিসিয়াস, আলগার্ভ ডেইলি নিউজ ও পর্তুগালের বিচারিক পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’