পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, তিনি পরিবারসহ লেবাননে চলে গেছেন এবং এটি ছিল ক্ষমতাসীনদের দেশ ছাড়ার প্রস্তুতির অংশ। তবে সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে, এই জল্পনার বাস্তব কোনো ভিত্তি নেই। খবর ইউরো নিউজের। আব্বাস আরাঘচি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে লেবানন সফর করেন। এ সফরে স্ত্রী ও অল্পবয়সী সন্তানও তার সঙ্গে ছিলেন, যা পূর্বের সফরগুলোর তুলনায় ব্যতিক্রম বলে উল্লেখ করা হয়। এই বিষয়টি সামনে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অনুমান ও গুজব ছড়াতে শুরু করে। সে সঙ্গে রাজপথের বিক্ষোভে নতুন মাত্রা যোগ হয়। বিক্ষোভকারীদের মধ্যে উল্লাস

ও উদ্যম ছড়িয়ে পড়ে। কিছু পর্যবেক্ষক দাবি করেন, পরিবারসহ সফর করা ইরানের শীর্ষ কূটনীতিকের সম্ভাব্য দেশত্যাগের ইঙ্গিত হতে পারে। তবে তেহরান ও বৈরুতের মধ্যকার বর্তমান কূটনৈতিক সম্পর্ক এবং লেবাননে তার সরকারি সফরের ধরন বিবেচনায় নিলে সরকার পতনের ক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে আশ্রয় নেওয়া আদৌ বাস্তবসম্মত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সব জল্পনার অবসান ঘটে যখন সফর শেষে আরাঘচি ইরানে ফিরে আসেন। শনিবার তিনি তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এই বৈঠকের মধ্য দিয়ে তিনি নিয়মিত দায়িত্বে ফেরার বিষয়টি স্পষ্ট করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আব্বাস আরাঘচি কার্যত পরিবারসহ লেবাননে

পালিয়ে যাওয়ার দাবিকে ভিত্তিহীন বলে প্রমাণ করেন। সংশ্লিষ্ট মহলের মতে, চলমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে এ ধরনের গুজব ছড়ালেও বাস্তবতায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না