পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫

পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ |
পবিত্র ভূমি মক্কা থেকে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও দেশের শান্তি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে তাকে ইহরাম বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে সাকিব আল হাসান মহান আল্লাহর কাছে প্রার্থনা করে ইংরেজিতে লিখেছেন, “May Allah keep bangladesh and people of Bangladesh safe.” যার বাংলা অর্থ দাঁড়ায়, “মহান আল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখুন।” সাকিবের এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্ট বক্সে ভক্ত

ও শুভাকাঙ্ক্ষীরাও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ‘আমিন’ লিখেছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। এই ছবি ও পোস্টের মাধ্যমে ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে পবিত্র ওমরাহ পালন বা জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে তার এই বার্তাটি বেশ গুরুত্বের সাথে দেখছেন নেটিজেনরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান