পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ |
ঈদ মোবারক প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর এলো আনন্দের ঈদ। এক মাসের সংযম আমাদের মানবিকতা, সহনশীলতা হতে শিক্ষা দেয়। শিক্ষা দেয় আনন্দ ভাগাভাগি করে নেয়ার। পারস্পরিক সৌহার্দ্য ও মর্যাদার ভিত্তিতে একটি মানবিক বিশ্ব গড়ার প্রত্যাশা আমাদের সবার। প্রিয় দেশবাসী, স্বদেশ থেকে দূরে থেকেও আজকের পবিত্র ঈদের দিনে প্রত্যাশা করি দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক। দেশের প্রতিটি খেটে খাওয়া, শ্রমজীবী মানুষের কাছে ঈদ উৎসব হয়ে উঠুক। আমি সবসময় চেষ্টা করেছি আমার দেশের মানুষের মৌলিক চাহিদা যেন পূরণ হয়, তারা যেন পরাজিত না হয় দারিদ্র্যের কাছে। পরাজিত না হয় দেশ-বিদেশের ষড়যন্ত্রের কাছে। কিন্তু আজ সকলের কাছে

স্পষ্ট-কী ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গরীব মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পুরো বাংলাদেশ একটি কারাগার হয়ে আছে। মুক্তমনা লেখক, সাংবাদিক, জাতীয় ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী দিয়ে কারাগারগুলো পূর্ণ। নিরপরাধ এসব মানুষ এবং তাদের পরিবার-পরিজনের কাছে আমি সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করছি। সশরীরে পাশে থাকতে না পারলেও আপনারা নিশ্চিত থাকুন সৃষ্টিকর্তার কৃপায় বেঁচে থাকা বঙ্গবন্ধুর কন্যা আপনাদের এবং সমগ্র দেশবাসীর মুক্তির জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা করব না। আমাদের বিজয়ের মাহেন্দ্রক্ষণেই আসবে মানুষের সত্যিকারের ঈদের আনন্দ। প্রিয় দেশবাসী, বিগত দখলদার নাৎসি ইউনূস সরকারের ভুলনীতি ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যুদ্ধের ফলে বিশ্বব্যাপী নানাবিধ সংকটে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব চলছে।

বাংলাদেশেও এ মন্দার প্রভাব দৃশ্যমান। ফলে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে স্বাভাবিক জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় আমি সমাজের স্বচ্ছল ও বিত্তবান মানুষের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যাতে হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠে। আগামী দিনগুলো সত্য ও সুন্দর হোক। আরেকবার, ঈদ মোবারক! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত