ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ১০০ একর জমি জব্দের আদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ১০০ একর জমি জব্দের আদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৫:০৪ 131 ভিউ
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ময়নুল হক সিকদারের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৯ নং সেক্টরে ১০০ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক আশিকুর রহমান জমি জব্দের আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানত করা অর্থ লুটপাটসহ ঘুসের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ দেওয়া ও মানিলন্ডারিংয়ের অভিযোগ তথা ‘সিকদার গ্রুপ সংশ্লিষ্ট অভিযোগ’ অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য সাত সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন

করা হয়েছে। অনুসন্ধানকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৯ নং সেক্টর এলাকায় প্রস্তাবিত ১০০ একর (কম/বেশি) ভূমিতে ১০০-১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মানকল্পে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট রাজউক কর্তৃক রন হক সিকদারের মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিং লিমিটেড এর নামে সাময়িক বরাদ্দ করা হয়। অনুসন্ধানকালে আরও দেখা যায়, একটি পাতানো/সাজানো নিলাম প্রক্রিয়ার মাধ্যমে রাজউক কর্তৃক অনুমোদিত দর একর প্রতি ৩০ কোটি ২৫ লাখ ১০০ টাকা নির্ধারণ করে সাময়িক বরাদ্দ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, এসব প্লটের প্রতি একরের প্রকৃত বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি টাকা তথা প্রায় ৫০০০ কোটি টাকার সম্পত্তি ৩০০০ কোটি টাকায় বরাদ্দ প্রদান করা হয়েছে। নথি পর্যালোচনা ও প্লট পরিদর্শনকালে দেখা যায়, ২৭০

কোটি ৫০ লাখ এক হাজার টাকার একটি কিস্তি প্রদান করে প্লট বাউন্ডারি করে সিকদার গ্রুপের নিজস্ব সিকিউরিটি ফোর্স দ্বারা নিজ দখলে নিয়ে নেয়। এছাড়াও রাজউকের অনুমোদন ব্যতীত এসব ভূমির একাংশে ৩ তলা পর্যন্ত একটি ভবন নির্মানাধীন রয়েছে। নিজস্ব পাওয়ার হাউজ নির্মাণপূর্বক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এ ভূমির উন্নয়নমূলক কাজের নামে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, কাওরান বাজার শাখার মাধ্যমে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত রেকর্ডপত্র সৃজন করে ১১০ কোটি ২৭ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ঋণের অর্থ স্থানান্তর, রুপান্তর ও হস্তান্তর করা হয়। রন হক সিকদারের মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিং লিমিটেড এর নামে সাময়িক বরাদ্দকৃত পূর্বাচল নতুন

শহর প্রকল্পের ১৯ নং সেক্টর এলাকায় প্রন্থাবিত ১০০ একর (কম/বেশি) ভূমিতে ১০০-১৪২ তলা আইকন টাওয়ার নির্মানকল্পে ‘সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট’ নামীয় প্লট ক্রোক করা একান্ত প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ