নেপালে এখনো আটকা বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে এখনো আটকা বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ |
রাজনৈতিক অস্থিরতায় অচল হয়ে পড়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতির জেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও তাদের সঙ্গে যাওয়া সাংবাদিকরা এখনো সেখানেই আটকা পড়েছেন। গতকাল বিকেল ৩টার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল লাল-সবুজ দলের। কিন্তু হঠাৎ করেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তাদের ফ্লাইট বাতিল হয়। এরপর থেকে ফুটবলাররা ক্রাউন ইম্পেরিয়াল হোটেলেই অবস্থান করছেন। দলের সঙ্গে যাওয়া সাংবাদিকদেরও একই অবস্থায় আটকে থাকতে হচ্ছে। নেপালের সংঘর্ষ পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে হোটেলের বাইরে বিক্ষোভকারীরা ভাঙচুরের চেষ্টা চালান। এতে দল ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সবাই এখনো নিরাপদ আছেন। বাংলাদেশ সরকার ও ক্রীড়া কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুব ও ক্রীড়া

পরামর্শক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াঁ ইতোমধ্যে জানিয়েছেন, খেলোয়াড় ও সাংবাদিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক তৎপরতা চলছে। এদিকে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস যাত্রী ও প্রবাসীদের জন্য হটলাইন নম্বরও চালু করেছে। নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আজ ১০ই সেপ্টেম্বর থেকে পুনরায় চালুর চেষ্টা চলছে। যদি তা কার্যকর হয়, তবে খুব শিগগিরই বাংলাদেশ দল ও সাংবাদিকরা দেশে ফিরতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!