নেপালের মুখোমুখি হওয়ার আগে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের মুখোমুখি হওয়ার আগে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ |
ম্যাচের আগের দিন অনুশীলন মাঠ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উপস্থিত থাকলেও সতীর্থদের সঙ্গে প্রস্তুতিতে দেখা যায়নি গোলকিপার মিতুল মারমাকে। গ্রোয়েনের চোটে ভুগছেন জাতীয় দলের একাদশে অপরিহার্য হয়ে পড়া এই গোলকিপার। আজ সকালে জানা গেলো নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের প্রথমটিতে একাদশে থাকছেন না তিনি। তার জায়গায় অভিষেক হতে পারে সুজন হোসেনের। এমনিতেই দলে নিয়মিত মুখ হামজা চৌধুরী, শমিত সোমের মতো ফুটবলাররা। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামে রয়েছেন শেখ মোরসালিন. ফাহমিদুল ইসলাম, মজিবুর রহমান জনি, শাকিল আহাদ তপু ও দলের আরেক গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। এ অবস্থায় মিতুলের অনুপস্থিতিতে পোস্টের নিচে মোহামেডানের সুজন হোসেনের উপর আস্থা রাখছেন হাভিয়ের কাবরেরা। এই দলের তিন

নম্বর গোলরক্ষক সুজনের ছোট ভাই পাপ্পু হোসেন। ঘরোয়া লীগে মোহামেডানের হয়ে খেলেন সুজন। ২০১৯ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে মোহামেডানে যোগ দিয়ে ম্যাচ খেলেছেন ৯১টি। একাদশে থাকলে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ২৯ বছর বয়সী সুজনের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান