নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬

নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ |
নেত্রকোনার কেন্দুয়ায় বড় বোনের বাড়িতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত মো. মতি মিয়া (৫৫) বাট্টা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী হেঁটে বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাট্টা এলাকায় পৌঁছালে অভিযুক্ত মতি মিয়া তাকে মুখ চেপে পাশের খেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত

পালিয়ে যায়। পরে মঙ্গলবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেন। কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান