নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ |
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালীন সভাকক্ষ থেকে বেরিয়ে যান নিহত এক ইসরায়েলি সেনার বাবা। তিনি নেতানিয়াহুর বক্তব্য বয়কট করেন এবং সভাকক্ষের বাহিরে বিক্ষোভরতদের সঙ্গে যোগ দেন। জানা গেছে, জাতিসংঘের সভাকক্ষ থেকে ওয়াকআউট করা ওই ব্যক্তির নাম রুবি চেন। তার ছেলে ইটাই চেন ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন। ইটাই ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সদস্য এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দ্বৈত নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, নিহতের মরদেহ হামাস গাজায় নিয়ে যায়। রুবি চেন বিশেষভাবে নিউইয়র্কে এসেছিলেন নেতানিয়াহুর বক্তব্য শোনার জন্য, এই আশায় যে হয়তো তিনি গাজায় আটক বন্দিদের ভবিষ্যৎ নিয়ে কিছু বলবেন। তবে নেতানিয়াহু যখন গাজায় আটক ইসরায়েলি বন্দিদের তালিকা পাঠ

করছিলেন, তখন ইটাইয়ের নাম উচ্চারণ করা হয়নি। কারণ তালিকায় শুধু জীবিত বলে ধারণা করা ব্যক্তিদের নামই ছিল। এ নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন রুবি চেন। বিবিসিকে তিনি বলেন, ‘নেতানিয়াহু যখন ২০ জন জীবিত বন্দির নাম বলতে শুরু করলেন, তখন আমার ছেলের নাম উল্লেখই করলেন না। এতে তিনি আমাকে কোনো সম্মান দেখাননি।’ ক্ষুব্ধ হয়ে তিনি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসেন এবং বাইরে চলমান বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। এ সময় তিনি বলেন, ‘এখন সময় এসেছে এই অন্তহীন যুদ্ধের দুই বছর নিয়ে ভাবার। এই যুদ্ধে অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি রক্ত ঝরেছে। উভয় পক্ষের জন্যই দুঃখ-কষ্ট সীমাহীন।’ বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে, গাজায় চলমান

সংঘাত শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, ইসরায়েলি সমাজের ভেতরেও গভীর ক্ষোভ, হতাশা ও বিভক্তি সৃষ্টি করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল