নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির ‘সাহসী পদক্ষেপ’: এরদোয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির ‘সাহসী পদক্ষেপ’: এরদোয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ‘সাহসী পদক্ষেপ’ উল্লেখ করে এর প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রশংসা করেন। এরদোয়ান বলেন, ‘আমরা গ্রেপ্তারি পরোয়ানার পক্ষে। আন্তর্জাতিক ব্যবস্থায় মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনতে আইসিসির সদস্যদেশগুলোর সাহসী এই সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি।’ মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দুই নেতা ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গত বৃহস্পতিবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরদোয়ান আরও বলেন, ‘পশ্চিমা দেশগুলো বছরের পর বছর ধরে বিশ্বকে আইন, ন্যায়বিচার

ও মানবাধিকারের জ্ঞান দিয়েছে। এখন এই পর্যায়ে তাদের অবশ্যই উচিত সেসব প্রতিশ্রুতি রক্ষা করা।’ উল্লেখ্য, তুরস্ক আইসিসির সদস্যদেশ নয়। গত বছরের অক্টোবরে গাজায় হামলা চালানোর পর থেকে ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। চলতি মাসে তুরস্কসহ বিশ্বের ৫২টি দেশ জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক