নির্বাচন করলে আবারও জিতব: সাকিব আল হাসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

নির্বাচন করলে আবারও জিতব: সাকিব আল হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক চাপে আছেন সাকিব আল হাসান। ওই সরকারেরই সংসদ সদস্য ছিলেন তিনি। এরপর আর দেশেও ফেরা হয়নি তার। অনেক ইচ্ছা থাকলেও দেশের মাটিতে খেলে ক্রিকেটকে বিদায় জানাতে পারেননি। মূলত, রাজনীতিতে আসার কারণেই এমন অবস্থা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে রাজনীতিতে আসাকে এখনো ভুল মনে করেন না সাকিব। এমনকি নিজের নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনে ভোট করলে এখনো তিনি জিতবেন বলে বিশ্বাস এই অলরাউন্ডারের। সাকিব সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে নিজের ৬ মাসের রাজনৈতিক জীবনের অনেক দিক নিয়েই আলোচনা করেছেন তিনি। রাজনীতিতে আসার কারণও ব্যাখ্যা করেছেন মাগুরার এই সন্তান। আবারও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন বলে বিশ্বাস

সাকিবের, ‘দেখুন, অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না। কিন্তু যারা এসব বলছে, তাদের বেশির ভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে। আমি এখনো বিশ্বাস করি, যদি আজ আবার নির্বাচনে অংশ নিই, তবে মাগুরার মানুষ আমাকেই আবার ভোট দেবে। কারণ, তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে