নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না—এমন মন্তব্য করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি বলছে, নির্বাচন মানেই মানুষের মত প্রকাশের অধিকার, নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা। অথচ বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, নির্বাচনী রাজনীতির নামে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা গণতন্ত্রের মূল চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি প্রায় সম্পূর্ণভাবে উপেক্ষিত। অথচ সংবিধানের রাষ্ট্রীয় নীতিমালায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার যে অঙ্গীকার রয়েছে, তা রাজনৈতিক

দলগুলোর ঘোষণায় প্রতিফলিত হচ্ছে না। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরও জানায়, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির বক্তব্য ও অবস্থানে সাম্প্রদায়িক সহিংসতাকে ‘নির্বাচনের রাজনৈতিক বিষয়’ হিসেবে দেখার প্রবণতা উদ্বেগজনক। এতে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ববোধ প্রশ্নের মুখে পড়ছে বলে মনে করছে তারা। সংগঠনটির দাবি, অতীতের মতো এবারও নির্বাচনকেন্দ্রিক সময়েই সংখ্যালঘু জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বলি হয়ে তারা নির্যাতন, ভয়ভীতি ও সহিংসতার শিকার হচ্ছে, যার দায় শেষ পর্যন্ত কেউই নিচ্ছে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ স্পষ্ট করে বলেছে, ভোটের নামে কোনো জনগোষ্ঠীর ওপর আতঙ্ক চাপিয়ে দেওয়া গণতন্ত্র নয়; বরং এটি গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে। রাজনৈতিক দলগুলোর উচিত

নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে স্পষ্ট ও দৃশ্যমান অঙ্গীকার যুক্ত করা। সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, এসব বিষয় উপেক্ষিত থাকলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা এবং দেশের সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব