নিপুনকে নিয়ে ধোঁয়াশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪
     ৮:০৫ পূর্বাহ্ণ

নিপুনকে নিয়ে ধোঁয়াশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ৮:০৫ 249 ভিউ
চিত্রনায়িকা নিপুন আক্তার দেশে নাকি লন্ডনে সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আগেই খবর চাউর হয়েছিল লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। তবে বুধবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশেই রয়েছেন নিপুন। দেশে থাকলেও তিনি লন্ডনে রয়েছেন বলে খবর চাউর করেছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমানে নিপুন রাজধানীতে তার বাড়িতেই অবস্থান করছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হন এই অভিনেত্রী। বিশেষ করে সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলা করে চেয়ারে বলে হন বিতর্কিত। এফডিসি কেন্দ্রিক একটি শক্তির প্রকাশ করেন নিপুন। এ সময় আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতার সহযোগিতা নেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে। এদিকে আজ

রাতে নিপুনের একটি ঘনিষ্ঠজন নির্ভারভাবে বলেন, নিপুন অনেক আগেই লন্ডনে গিয়েছেন। গত ৮ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। সূত্রের খবর লন্ডনে পার্লার খুলেছেন নিপুন। বিষয়টি নিয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করলে তিনি বলেছেন, পার্লার নিপুনের না তার বোন সংগীতশিল্পী পলিনের। সেখানে তাদের অন্যান্য ব্যবসাও রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা