নিজেদের মধ্যে মারামারি করে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫
     ৬:২২ পূর্বাহ্ণ

নিজেদের মধ্যে মারামারি করে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ৬:২২ 184 ভিউ
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরের শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে ঘটনাটি ঘটে। হামলায় আহত হয়েছেন ৮ জন। এর মধ্যে নারীসহ ৩ জনের অবস্থা গুরুতর। দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শিব বাড়ির মোড়ে জিয়া হলের এরিয়ার মধ্য থেকে আমরা বাইকে বের হচ্ছিলাম। এসময় এক দল দুর্বৃত্ত অতর্কিত ইট-পাটকেল ও ছুরি দিয়ে হামলায় চালায়। এতে নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমি, আমিসহ ৮ জন আহত হয়েছি। আমাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে ওদের ওপরেও হামলা করা হয়।

এতে সাদিয়া ও দিয়াসহ তিনজন গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে ভর্তি দুজন। সারা দেশে কারা হামলা করছে, কেন হামলা করছে আমরা কিছুই জানি না। তিনি অভিযোগ করে বলেন, খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় আমরা পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের পদত্যাগ চাইবো। আমরা আশা করবো তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনের নামার আগে তারা নিজেরাই পদত্যাগ করবেন। সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থী রুমি রহমান বলেন, আমরা ওখানে নিজেদের মধ্যে একটি বিষয়ে আলোচনা করছিলাম। মেয়েরা সাইডে ছিলাম। বাপ্পিসহ কেউ কেউ বাইকে আসছিল। এ সময়

১৬-১৭ জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায়। তখন আমরা ছেলেদের রক্ষার চেষ্টা করি। তখন মেয়েদের ওপর নির্লজ্জভাবে হামলা চালানো হয়। এতে সাদিয়া ও দিয়া গুরুতর আহত হন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যথাযথ প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, প্রাথমিক পর্যায়ে যেটা শুনেছি নিজেদের মধ্যে একটি অনুষ্ঠান শেষে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত একজনের কমেন্ট করেন মিথ্যাচার করবেন না। আসে পাশেই ছিলাম গ্রুপিং হইছে কথা কাটাকাটির কারণে নিজেরা মারামারি করে মার খেয়েছে আর এটা হওয়ারই ছিল. ঢাকায় যেয়ে নিজেরা গ্রুপিং করবেন ।

একক কর্তৃত্ব বিস্তার করতে চাইবেন তো এমন তো হইবে হবেই আর এতসব বাড়ায় বলতেছেন কেন এটা তো সকালের ঘটনা সূত্রপাত এই হইছে আর কেউ তো তেমন আহত না নাটক কম করেন ভাই। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলেনের খুলনা সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় শিববাড়ির মোর মশাল মিছিলের ডাক দিয়েছেন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি