ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান
ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান
কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা?
খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ
হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু
মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার
ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ
নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত
নিউ জার্সিতে ১০ বছর বয়সী বালকসহ তিনজনকে হত্যার ঘটনায় ৪ সন্দেহভাজনকে নিউয়ার্ক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইউইটনেস নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা হলেন ১৯ বছর বয়সী আলমুতা থমাস, ২৬ বছর বয়সী ফুরকুয়ান বয়কিন জুনিয়র, ৩১ বছর বয়সী কায়োন উইলিয়ামস কিং। এছাড়াও নাম প্রকাশ না হওয়া ১৬ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
সন্দেহভাজনদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার ৩টি মামলা, গুরুতর আক্রমণের ২টি মামলা ও হত্যা ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর একটি চুরি করা গাড়িতে শহরের চ্যান্সেলর অ্যাভিনিউতে পৌঁছায় ৪ সন্দেহভাজন। তাদের মধ্যে থাকা দুই কিশোর গাড়ি থেকে নেমে ভিড়ের মধ্যে বন্দুক হামলা চালায়।
ওই ঘটনায় ঘটনাস্থলেই নিহত
হয় ১০ বছর বয়সী জর্ডান ভেরিন ও তার মা কিয়াহ মেই স্কট(২১)। হামলায় গুরুতর আহত ম্যাসি রজার্স(১৯) ২০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নৃশংস এ বন্দুক হামলার দুদিন পর উইলিয়ামস কিংকে বন্দুকসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে জড়িত বাকি ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। হামলার কারণ এখনও স্পষ্ট নয়, তবে ডাকাতির উদ্দেশে হামলাটি ঘটতে পারে বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা।