নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে অন্তত ৭ ম্যাচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে অন্তত ৭ ম্যাচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠছে ভারত নারী ওয়ানডে বিশ্বকাপের। নারী ক্রিকেটের এই মেগা আসরের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। তাই গ্রুপ পর্বে সতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর। এই ম্যাচটি হবে কলম্বোতে। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় এই আসরে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এরপর ৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, ভেন্যু গুয়াহাটি। ১০ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ভাইজাগ। একই ভেন্যুতে নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের চতুর্থ ও পঞ্চম

ম্যাচ খেলবে ১৩ ও ১৬ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ষষ্ঠ ম্যাচ খেলতে আবারো শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। কলম্বোতে ২০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, প্রতিপক্ষ ভারত। এই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। ২৯ এবং ৩০ অক্টোবর আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ভেন্যু গুয়াহাটি এবং বেঙ্গালুরু। ২ নভেম্বর ফাইনাল হবে বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান সেমি ফাইনাল ও ফাইনাল খেললে ম্যাচ হবে কলম্বোতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু