নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৬

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৬ |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ (৪০) ও সহযোগী শাহিন মিয়া (৩৮)। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় ভুক্তভোগী নারী তার স্বামী সন্তান নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত ১০ জুন বিকাল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করা অবস্থায় মো. শহীদ ও সহযোগী

শাহিন মিয়া তার মুখ চেপে ধরে সন্তানদের ভয়ভীতি দেখিয়ে পাশের একটি চারতলা ভবনের নিচতলায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে নিয়ে তার হাত ও মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করলে তিনি বাসায় ফিরে যান। সন্ধ্যার পর তার স্বামী কর্মস্থল থেকে বাড়িতে ফিরে এলে পুরো ঘটনাটি তাকে অবহিত করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। পরে পুলিশ শুক্রবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. শহীদ ও শাহীনকে গ্রেফতার করে। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় সোনারগাঁ

থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা খেলাপি ঋণ বাড়ল আরও ১৮ হাজার কোটি টাকা চার দেশে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের অস্ত্র হাতে সংঘর্ষে জড়াল নেতাকর্মীরা রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর চীনা পদ্ধতিতে চুল ধোওয়ার ৬ ধাপ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২ হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১ বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল পোড়া খাবার কি ক্যানসারের ঝুঁকি