নারায়ণগঞ্জে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাবেক বিএনপি নেতাকে বিবস্ত্র করে মারধর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫

নারায়ণগঞ্জে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাবেক বিএনপি নেতাকে বিবস্ত্র করে মারধর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ |
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা তাকে বিবস্ত্র করে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। আজ রবিবার (২৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে হারিপুর বিদ্যুৎ কেন্দ্রের গেইটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, আতাউর রহমান মুকুলকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছেন কয়েকজন ব্যক্তি। তার পাঞ্জাবি প্যান্ট খুলে প্রায় বিবস্ত্র করা হয়েছে। এ সময় তার পরনে অন্তর্বাস ছাড়া আর কিছু

ছিলো না। তার পরনের ছেঁড়া পাঞ্জাবির অংশ ধরে এক ব্যক্তি তাকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসময় অন্য আরেকজন তাকে বাঁচানোর চেষ্টা করছে। পরে পুলিশ মুকুলকে একটি অটোরিকশায় করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বিএনপির ওই নেতাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে তার পরনের পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয়। আতাউর রহমান মুকুলের সঙ্গে থাকা বিএনপি কর্মী মোস্তাক আহমেদ জানান, মুকুল হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের পুরনো বিদ্যুত টাওয়ার পাল্টে নতুন টাওয়ার বসানোর কাজের শ্রমিক ঠিকাদারি পেয়েছেন। এ কাজের ব্যাপারে তিনি বিদ্যুৎ কেন্দ্রে গেলে কাঁচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের নেতৃত্বে লোকজন এসে মুকুলকে মারধর করে জামা-কাপড় ছিঁড়ে প্রায় নগ্ন করে ফেলে। পরে পুলিশের

সহযোগিতায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। বজলু ওরফে ডন বজলু বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার নিয়ন্ত্রনের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে এই কাজ করেছে। আতাউর রহমান মুকুল অভিযোগ করে বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুর নেতৃত্বে কয়েকজন লোক অতর্কিত হামলা করে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অন্যদিকে দেওয়ান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ঠিকাদার হাজী আলাউদ্দিন জানান, বিএনপি নেতা বজলু ও তার বাহিনীর সদস্যরা কাজ পাওয়ার পর ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা করা হয়েছে। চাঁদা দাবির বিষয়ে আমরা আগেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি। বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন,

সাবেক চেয়ারম্যান মুকুলকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে কয়েকজন লোক বিবস্ত্র করে মারধর করেছে। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি। কারো বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সে বিষয়টিও খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা