নাট্যকার সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

নাট্যকার সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রসাশন। আজ শুক্রবার ভোর রাতে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করা হয়। ময়মনসিংহের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, শুক্রবার ভোর ৩টার দিকে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করেছি। এ সময় অভিনয় শিল্পী সংঘের কয়েকজন উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার (১১জুন) রাতে ঢাকা থেকে একটি মোটরসাইকেলযোগে গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারে আসেন তিনি। মাজারটির অবস্থান পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নে। বৃহস্পতিবার দুপুরের দিকে মাজারের পাশেই বিশাল একটি বট গাছের নিচে গামছা পড়ে খালি গায়ে মাদুরে শুয়ে থাকেন সমু চৌধুরী। পাশে একটি পানির বোতল

ও পুতুল ছিল। মাজারে শুয়ে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে। মামুন নামে এক অভিনয়শিল্পী প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক স্ট্যাটাসে অভিনয়শিল্পী মামুন জানান, ‘সমুদাকে আমরা পাশ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারিরিক কন্ডিশনের উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসবো। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্ত্বাবধানে হচ্ছে।’ কিন্তু সমু চৌধুরী কিভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন, কেন পৌঁছেলেন আর কেনই বা তার গায়ে কোন পোশাক নেই—এ নিয়ে কেউ কিছুই জানাননি। মাজার ভক্ত এক নারী জানান, উনাকে বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মাজারে আসেন। বাকিরা চলে গেলেও তিনি রয়ে যান এবং সেখানেই

ঘুমিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং অনেকে অভিনেতার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন। উপজেলা নির্বাহী অফিসার এনএম আব্দুল্লহ আল মামুন জানান, সমু চৌধুরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন, ভালো আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত