নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলু খালাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪
     ৯:১৭ অপরাহ্ণ

নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলু খালাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:১৭ 195 ভিউ
নাটোরের আলোচিত রাকিব ও রায়হানের জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নিবার্হী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সব অভিযুক্তকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. মাইনুদ্দীন এই রায় প্রদান করেন। মামলা সূত্র জানায়, ২০১৫ সালে ৫ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গনতন্ত্র রক্ষায় বিজয় র্যালি কর্মসূচিতে নেতাকর্মীরা যাওয়ার সময় নাটোর সদরের তেবাড়িয়া এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল কর্মী রাকিব ও রায়হান নামের দুজনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদি হয়ে নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের

করেন। এজাহার দায়েরের পর পুলিশ অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন, এই মামলায় বাদি পক্ষ আসামিদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ স্বাক্ষী প্রমাণ করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আসামি বিএনপি নেতা আ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার ১৪জন আসামির সবাইকে বেকসুর খালাস দেন। খালাস পেয়ে আদালত চত্বরে বিএনপি নেতা দুলু বলেন, রাকিব ও রায়হান বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের কর্মী। আওয়ামী লীগের আমলে তাদের হত্যা করে ক্ষমতাসীনরা উলটো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাইকে দিয়ে

মামলা করায়। বিএনপি নেতা দুলু এই জোড়া খুনের মুল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গত ১০ সেপ্টেম্বর দুলুকে আরও তিনটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাইকো কেলেঙ্কারি: তারেক মামুনের কারণে টেংরাটিলায় বিলিয়ন ডলারের গ্যাস ক্ষতি নাইকোর বিরুদ্ধে জয়: বিএনপি–জামায়াতের ঘুষের রাজনীতির আন্তর্জাতিক দণ্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বমুখী সংকট, ভাষার মাস ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেননি শেখ হাসিনা’—জয়ের দাবির পক্ষে জোরালো যুক্তি বার্গম্যানের চট্টগ্রাম বন্দর কার জন্য? এনসিটি ইস্যুতে জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় দায় গণভোটে সরকারি প্রচারণা ও রিট পিটিশন ১২০১/২০২৬: আইন লঙ্ঘন নাকি নজির? বিতর্কের মধ্যেই ‘হ্যাঁ’ ভোটের জয় ভোটের অধিকার যদি থাকবেই, তবে পছন্দমতো দিতে পারি না কেন? বিনা চিকিৎসায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতা আব্দুর রহমান মিয়া’র মৃত্যু নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তি’র সাথে তুলনা করে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট ওষুধ ছাড়া গ্যাস্ট্রিকের সমাধান কী যৌন নিপীড়ক এপস্টেইনের নতুন নথি প্রকাশ, আবার এল ট্রাম্প, গেটস, মাস্কদের নাম ভ্রমণে কঠোর নীতিমালা, পর্যটন শিল্পে ধসের শঙ্কায় আমেরিকা আইস সংস্কার ইস্যুতে সরকার শাটডাউনের হুমকি ডেমোক্র্যাটদের ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে নভেম্বরে আমেরিকার বাণিজ্য ঘাটতি বেড়ে ৫৬.৮ বিলিয়ন ডলার ১৬ কোটি টাকা নিয়ে ভুয়া কাগজ! প্রেস সচিবের ভাইয়ের ধোঁকায় এখন নিঃস্ব ডা. শাহরিয়ার তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৪২ জনের প্রাণহানি : ঠান্ডায় নিউইয়র্কে ১০ জনের মৃত্যু নৌকা প্রতীক ছাড়া নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। ‘দায়মুক্তি’ শীর্ষক নাইকোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শেখ হাসিনা, ক্ষতিপূরণ মিললো ৪২ মিলিয়ন ডলার