নাইকোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শেখ হাসিনা, ক্ষতিপূরণ মিললো ৪২ মিলিয়ন ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬

আরও খবর

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে

ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি

ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর

নাইকোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শেখ হাসিনা, ক্ষতিপূরণ মিললো ৪২ মিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ |
দীর্ঘ আইনি লড়াইয়ের পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতের রায়ে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট ট্রাইব্যুনাল এ নির্দেশনা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের দাবি ছিল ১০০ কোটি মার্কিন ডলার। সে তুলনায় প্রাপ্ত ক্ষতিপূরণ কম হলেও এটি একটি গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি। রায়ের বিভিন্ন দিক আইনজীবীদের সঙ্গে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। ২০০৩ সালের ১৬ অক্টোবর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে খনন কাজের দায়িত্ব দেওয়া হয় কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে। অভিযোগ রয়েছে, চুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই অবৈধ লেনদেনের মাধ্যমে অনিয়ম শুরু হয়।

পরবর্তীতে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন টেংরাটিলা গ্যাসক্ষেত্রে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে গ্যাসক্ষেত্রের বিপুল পরিমাণ মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বিশ্লেষকদের মতে, দুর্নীতি ও অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে। এর দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে দেশকে গ্যাস সংকটের মুখে পড়তে হয়েছে বলে অনেকেই মনে করেন। এই ঘটনায় দায় নিরূপণ ও ক্ষতিপূরণ আদায়ের প্রশ্নে তৎকালীন বিএনপি সরকারের সময় আন্তর্জাতিক আদালতে মামলা করার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে বিষয়টি ঝুলে থাকে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিষয়টি নতুন করে পর্যালোচনা করা

হয়। জাতীয় সম্পদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের সিদ্ধান্ত নিয়ে ২০১০ সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার মাধ্যমে আন্তর্জাতিক সালিসি আদালতে নাইকোর বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় বাংলাদেশ পক্ষ থেকে নাইকোর অবহেলা, চুক্তি লঙ্ঘন এবং ত্রুটিপূর্ণ খনন কার্যক্রমের তথ্যপ্রমাণ তুলে ধরা হয়। দীর্ঘ শুনানি ও আইনি লড়াই শেষে ট্রাইব্যুনাল রায়ে নাইকোর দায় স্বীকার করে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। দাবিকৃত অর্থের পুরোটা না মিললেও আন্তর্জাতিক আদালতে দায় প্রমাণ করে ক্ষতিপূরণ আদায়ের এই রায়কে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ আইনি ও কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩