নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
নরসিংদীর মাধবদীতে এন আর স্পিনিং মিলের বিশাল তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামের বড় অংশ পুড়ে গেছে। শনিবার দিবাগত (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে আগুন লাগার পর রাত ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, হঠাৎ মিল এলাকার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। তুলা থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। এসময় খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের চারটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকলকর্মীদের পাশাপাশি মিলের শ্রমিক ও স্থানীয়রাও পানি ঢেলে আগুন ঠেকানোর চেষ্টা করেন,

কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমেই আরও বাড়তে থাকে। এন আর স্পিনিং মিলের ডিজিএম (অ্যাকাউন্টস) ফারুকুজ্জামান জানান, গুদামের ঠিক পাশে থাকা একটি বিদ্যুতের তার গাছে ঘষা খেয়ে স্পার্ক হয়। সেই স্ফুলিঙ্গ তুলার ওপর পড়তেই কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুন গুদামের ভেতর ছড়িয়ে পড়ে। তিনি বলেন,আগুন এত দ্রুত ছড়াবে কেউ ভাবতেই পারেনি। আমরা সঙ্গে সঙ্গে শ্রমিকদের বের করে দিই। কিন্তু চোখের সামনে কয়েক কোটি টাকার তুলা আর সুতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছুই করার নেই। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, তুলা থাকার কারণে আগুন ধরে রেখেছে। চারটি ইউনিট কাজ করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৩টা) গুদামের

আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, দমকলকর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত